আশুলিয়ায় ফুটপাতে হকারদের মানববন্ধন


সাঈম সরকারঃ
শিল্প এলাকা আশুলিয়ায় জাহাঙ্গীর মন্ডলকে জড়িয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ মানববন্ধন করেছে ফুটপাতের হকারবৃন্দ।
সোমবার (১০ মার্চ) দুপুর সোয়া ১২ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বলিভদ্র বাজার এলাকায় পুরাতন ডিইপিজেড থেকে বলিভদ্র বাজার পর্যন্ত ফুটপাতের হকারদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী হকারগণ জানান, বিগত হাসিনা সরকারের সময় ফুটপাতে ব্যবসায়ীদেরকে মোটা অংকের চাঁদা দিয়ে ব্যবসা করতে হতো। কিন্তু, ০৫ আগস্ট ২০২৪ইং ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল নির্দেশ দিয়েছেন, এখানে কোন ধরণের চাঁদাবাজি করা হবে না এবং কেউ চাঁদাবাজি করতে আসলে সেই চাঁদাবাজকে পুলিশে ধরিয়ে দেওয়ারও নির্দেশ দেন। অথচ, একটি অসাধু মহল সম্প্রতি জাহাঙ্গীর মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে যে, তিনি নিজেই(জাহাঙ্গীর মন্ডল) এখান থেকে চাঁদাবাজি করছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন হকাররা। হকারগণ বলেন, আজকের এই মানব বন্ধনের মাধ্যমে আমরা ফুটপাতের ব্যবসায়ীরা এর তীব্র প্রতিবাদ জানাই।
এসময়, মানববন্ধনে উপস্থিত ছিলেন ফুটপাতের প্রায় পাঁচ শতাধিক হকারগণ।




Daily Aporadh Prokash