টাঙ্গাইল সদর ১২ নং মাহমুদ নগর ইউনিয়নে পূর্ব শত্রুতা জেরধরে ধারালো অস্রদিয়ে হামলা আহত ৪


টাংগাইল সদর উপজেলায় ১২ নং মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়া জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসর প্রপ্তা শিক্ষাক মোঃ সোরহাব আলীসহ তার ভাই ভাতিজির উপর অতির্কিত হামলা চালিয়ে ৪ জনকে আহত করেছে সিরাজুল ইসলাম তার ছেলেরাসহ ভাড়াটিয়া গুন্ড দিয়ে।
হামলা কারিরা হোলেন, সিরাজুল ইসলাম, শরিফুল ইসলাম, নুরনবী, জাকারিয়া, মোঃ ইলিয়াস, বক্করসহ আরোও ৬/৭ জন।
সোমবার ( ৯ জানুয়ারি ) বিকার ৪ টার দিকে টাঙ্গাইল সদর উপজেলা ১২ নং মাহমুদ নগর ইউনিয়নের কুকুরিয়া পৃর্ব পাড়া এই ঘটনা ঘটে।
আহত সদস্যরা হলেন ফজলুর হক (৩৫), শাহিনুর(৪০ ), মনিরুজ্জামান(৪৮), সোরহাব আলী (৬৩)। গুরুতর আহত ফজলুর হক,শাহিনুর টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল সোরহাব আলী ও সিরাজুল ইসলামের মধ্যে। সোরহাব আলীর জমি সিরাজুল ইসলাম জোর পূর্বক ভোগদখল করার পায়তারা করে। এলাকার আমিন ও এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে সোরহাব আলীর জমি জায়গা বুঝিয়ে দেওয়া হয় ও খুঁটি গেঁড়ে দেওয়া হয়।
একপর্যায় এলাকার গণ্যমান্য ব্যক্তি মিলে সোরহাব আলী ও সিরাজুল ইসলাম উভয় পক্ষের মধো আপোষ মীমাংসা করে দেয়ার কথা বলে সোরহাব আলী কে ডেকে নিয়ে যায়। একপর্যায়ে সোরহাব আলী বক্তব্য শেষ হওয়ার আগেই সিরাজুল ইসলামসহ তার ছেলেরা ও ভাড়া টিয়া গুন্ড দিয়ে সোরহাব আলীসহ তার ভাই ভাতিজিদের উপর অতর্কিত ধারালো অস্রদিয়ে হামলা চালিয়ে ৪ জনকে আহত করে ।
সিরাজুল ইসলামের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন রিসিভ করেনি।




Daily Aporadh Prokash