অন্যান্যজাতীয়সারাদেশ

জীবননগরের ১৪তম দিনে মানবিক সংগঠনের উদ্যোগে অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, এ স্লোগান সামনে রেখে। এতিম অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের উষ্ণ ভালোবাসা পৌঁছে দিচ্ছেন জীবননগর মানবিক সংগঠন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিদিন জীবননগর উপজেলার বিভিন্ন গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল সহ শীত নিবারনের জন্য বিভিন্ন শীতবস্ত্র তুলে দিচ্ছেন।

সেই ধারাবাহিকতায় রবিবার বিকাল ৪টা থেকে রাত্র ১০টা পর্যন্ত জীবননগর উপজেলার বাস স্টান্ড মিনাজপুর, মোক্তারপুর-মাধবপুর-মোমিনপুর গ্রামের আশেপাশে ৫০ জন মানুষের বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জীবননগর মানবিক সংগঠনের উদ্দোক্তা সাংবাদিক এইচ.এম হাকিম,মানবিক সংগঠনের সদস্য , মোঃ রাকিম হোসেন, ,দেওয়ান মাহবুব,জিয়াউর রহমান,সোহেল রানা সহ অনেকে।

এসময় জীবননগর মানবিক সংগঠনের উদ্দোক্তা এইচ এম হাকিম বলেন,চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার গরিব দুঃখী অসহায় হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেওয়ার একটি মাত্র কারন তা হলো তাদের যাতে প্রচন্ড শীতে কষ্ট পেতে না হয়,এখন শীতের তীব্রতা একটু কোম হলেও ফ্রেব্রুয়ারীর প্রথমে শীতের তীব্রতা বারতে পারে, তাই শীত নিবারনের জন্য শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র তুলে দিচ্ছে মানবিক সংগঠনের সদস্যরা। এই জেলায় শীতের তীব্রতা অনেক।কনকনে শীতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়াতে আমরা মানবিক সংগঠনের সদস্যরা প্রতিদিন কাজ করে যাচ্ছি।
জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে ১৪তম দিনে ৫০ জন মানুষের মাঝে মানবিক ভালোবাসার উপহার স্বরুপ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ চালু রাখা হয়েছে।
আর্থিক সহযোগিতার মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাড়াতে মানবিক সংগঠনের সাথে থাকার জন্য আহবান করেন সংগঠনের উদ্দোক্তা।
এছাড়াও মানবিক সংগঠনকে অর্থ দিয়ে সহযোগিতা করায় জীবননগর মানবিক সংগঠনের প্রধান উপদেষ্টা জেমস অলক চৌধুরী,উপদেষ্টা ডা. জাহাঙ্গীর আলম বিশ্বাস,
উপদেষ্টা আবুল হাশেম সরকার(শিক্ষক) , মিসেস এইচ এম হাকিম সহ জীবননগর মানবিক সংগঠনের সাথে জরিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button