অন্যান্যজাতীয়সারাদেশ

বিশ্বম্ভরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রথম সিজারিয়ান মা ও শিশু বাড়িতে প্রেরন।

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম অপারেশনে সিজারিয়ান মা ও শিশু সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে নিজ বাড়িতে ফিরেছেন।

রবিবার( ৫ ফেব্রুয়ারি) হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম সিজারিয়ান মা ও শিশুকে স্বাস্থ্য উপকরণ বক্স উপহার দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করে বাড়িতে পাঠালেন কর্তৃপক্ষ।

হাসপাতলে প্রথম সিজারিয়ান মা সুস্থ সুন্দর ভাবে সেবা পাওয়ায় শিশুটির বাবা ও উপকার ভুগীরা মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও অত্র হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।
উপহার প্রদানের সময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও প প, কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহেল মারুফ ফারুকী, ডাক্তার নিশাত রায়হান অনন্যা, সিনিয়র ষ্টাপ নার্স আনজুমানারা,প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। উল্লেখ্য যে গত মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাক্তার আহমদ হোসেনের নেতৃত্বে তাহিরপুর উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের জামবাগ গ্রামের আবদুল হকের গর্ভবতী স্ত্রী হাফিজা বেগমের প্রথম সিজার সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।তারাদীর্ঘ এক সাপ্তাহ চিকিৎসা ধীন ছিলেন।##

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button