অপরাধআইন – আদালতসারাদেশ
ভূমি কর্মকর্তার ও দালালদের নাটকীয়তার শেষ কোথায়

নিজস্ব প্রতিবেদকঃ- গাজীপুরের কাশিমপুর থানাধীন দক্ষিণ বাঘবের মৌজাস্হ দাতা মৃত রহিচ উদ্দীন মেম্বারের নিকট হতে গ্রহিতা মৃত মনোয়ার হোসেন (মনু) ১৯৯৪ ইং সালে ১৬১৭ নং দলিল মুলে সাবেক দাগ (৫৩)মোট ভূমি ৯, ৯১ শতাংশ এর কাতে ১৪ শতাংশ ডোবা ভূমি গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাফ কবলা মুলে রেজিস্ট্রি করেন। কিন্তু উক্ত ভূমির দালিলিক বর্ণনা মতে দেখা যায় এসএ,আরএস মতে ৫৩ দাগের মোট ভুমি ২৩,১১ একর তার মধ্যে ব্যাক্তি মালিকানা রেকর্ড ৯,৯১ একর, বন ১৩,২০ একর, সরেজমিন প্রতিবেদন প্রনয়ণ কালে দেখা যায় ৯,৯১ একর ডোবা ভূমির ব্যাক্তি মালিকানা রেকর্ড পর্চা দিয়ে উল্লেখিত দাতা রহিছ উদ্দীন বিক্রয় করে ১৩,২০ একরে বনের জাগায় দখল পজিশন বুঝিয়ে দেন।
পরবর্তীতে উক্ত ভুমি মৃত মনোয়ার তাহার দুই মেয়ের নামে বেলএওয়াজ হেবানামা ৩০/১১/২০০৩ ইং সালে হস্তান্তর করেন।
বিপত্তি বাদে তখনি যখন উক্ত ভূমিতে বহুতল ভবন নির্মাণ করতে থাকেন আলেয়া বেগম । প্রথমে বন কর্মকর্তার বাঁধার মুখে নির্মাণ কাজ কিছু দিন বন্ধ থাকিলে ও এর পর পুনরায় নির্মাণ কাজ চালু করেন।
গণমাধ্যম কর্মীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাৎক্ষণিক কেঁচো খুঁড়তে গিয়ে পেয়ে যান শাপের দেখা। বহুতল ভবন নির্মাণের বিষয়ে বন কর্মকর্তা বনি শাহাদাত হোসেনের সম্পৃক্ততা পাওয়া যায়। এ ব্যাপারে নবাগত বিট কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন ।
আমি বেশ কিছু দিন হলো দায়িত্ব প্রাপ্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছি আমি এখনো আমার সঠিক দায়িত্ব বুঝে পায়নি। এবিষয়ে কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম মুঠোফোনে বলেন, তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার জন্য বিট অফিসারকে নির্দেশ দেয়া হয়েছে ।
উক্ত ঘটনার বিষয়ে একটি মহলের গোপন যোগসাজশে গণমাধ্যম কর্মীদের নিউজ সম্প্রচার বন্ধ করতে কৌশলে বন কর্মকর্তা বনি শাহাদাত হোসেন টাকার অফার করেন বিকাশে । এ নিয়ে একাধিক প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশিত হওয়ায় ক্ষিপ্ত হন বন কর্মকর্তা বনি শাহাদাত হোসেন নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
এর আগে ও প্রিন্ট মিডিয়া সংবাদ প্রকাশিত অধ লক্ষ টাকার বাগান কাঠ বিক্রি করে পকেটস্থ করলেন বন কর্মকর্তার ,গোপন চুক্তিতে বনের সম্পতি ব্যক্তি মালিকানায় বন কর্মকর্তা বনি শাহাদাত হোসেন আলোচনায় এসেছেন ।
সর্ব বিষয়ে তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করতে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেন এলাকবাসী ও সুধীসমাজ।




Daily Aporadh Prokash