অপরাধআইন – আদালত

সাভারে ডিবি’র অভিযানে ইয়াবাসহ আটক ১

সাভার মডেল থানার আনন্দপুর,গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এলাকা থেকে ১ হাজার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২১ ফেব্রয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)। এসময় তিনি বলেন,আজ সকালে সাভার মডেল থানার আনন্দপুর,গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এলাকা থেকে ১। মোসাঃ সালমা আক্তার (৩০) এক হাজার ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী-কে আটক করা হয়েছে।

আটককৃত আসামি হলেন ১। মোসাঃ সালমা আক্তার (৩০), পিতা-মৃত আঃ মালেক স্বামী-দেলোয়ার হোসেন,গ্রাম-মুসলেমাবাদ,থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ,বর্তমান ঠিকানা-গেন্ডা ৫ নং গেট বখতিয়ার এর বাড়ী,থানা-সাভার মডেল, জেলা-ঢাকা।

ঢাকা জেলার (উত্তর) ডিবি পুলিশের এস আই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন ফোর্সসহ আজ মঙ্গলবার সকাল ৮টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানার আনন্দপুর,গেন্ডা ল্যাব স্টার হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিকস এলাকায় বিশেষ অভিযানের ডিউটি চলাকালে ১। মোসাঃ সালমা আক্তার (৩০),নামের ১ মাদক ব্যবসায়ী-কে ১ হাজার ইয়াবাসহ আটক করা হয়।

উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক-কে তিনি বলেন,ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) স্যার ও অতিরিক্ত পুলিশ সুপার,ডিবি,জনাব মুবাশশিরা হাবীব খান,পিপিএম স্যার এর নির্দেশে মাদক উদ্ধারে সাড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা করে সাভার মডের থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button