জাতীয়সংস্কৃতিসারাদেশ

বিশ্বম্ভরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ২০২৩

মোঃশুকুর আলীঃ-পুষ্টি মেধা, দারিদ্র্য বিমোচন” এই প্রতিপাদ্যে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৩ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য মেলা অনুষ্ঠিত হয়েছে পলাশ উচ্চ বিদ্যালয় মাঠে ।

শনিবার ২৫ ফেব্রুয়ারি উপজেলার পলাশ উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আ.জ. ম. সালাউদ্দীনের সভাপতি ও সার্বিক ব্যবস্থাপনায় উক্ত মেলাটি অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণী সম্পদ অধিদপ্তর ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরি নারী হাসপাতালের ব্যবস্থাপনায়, প্রাণিসম্পদ প্রদর্শনী মেলাটি অনুষ্ঠিত হয়। প্রদর্শনী মেলায় স্থানীয় ও বিভিন্ন উন্নত জাতের গবাদি পশু, পাখি ও ঔষধ উপকরণ সহ মোট ৩৬ টি স্টল অংশগ্রহণ করে। তার মধ্যে তিন ক্যাটা গরিতে প্রদর্শনী স্টল গুলোর মধ্য থেকে ১ম,২য় ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
গবাদি পশু গরু, মহিষ, ভেড়া ও ছাগল স্টল গুলোর মধ্য থেকে ১ম পুরস্কার পেয়েছেন মোহাম্মদ রায়হান,,২য় হয়েছেন গোলাম আহমদ,৩য় হয়েছেন নীতেন্দ্র কুমারপাল।
পাখি জাতের মধ্যে ১ম পুরস্কার পেয়েছেন আশরাফুল, ২য় পুরস্কার পেয়েছেন জমির হুসেন, ৩য় পুরস্কার পেয়েছেন সাইফুদ্দিন। ঔষধী ও উপকরণ স্টল গুলোর মধ্যে ১ম হয়েছে যাদুকাটা যুব সংঘ, ২য় হয়েছে দি একমি ল্যাবরেটরি ও ৩য় হয়েছে সরকারি কৃত্রিম প্রজনন সেবা।

উক্ত প্রদর্শনী মেলায় বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া পলাশ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সোহেল মিয়া,, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আফতাব উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন। উক্ত প্রদর্শনী মেলায় স্থানীয় সহ দৌর-দৌরান্ত থেকে আগত কৃষক জনতা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button