জাতীয়রাজনীতিশিক্ষাঙ্গনসংস্কৃতিসারাদেশ

আশুলিয়ায় হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন

নিজস্ব প্রতিনিধিঃ আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ী হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজ আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ১১ মার্চ ২০২৩ রোজ শনিবার বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয় হাজী জয়নুদ্দিন স্কুল এন্ড কলেজর সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান (এমপি) ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম,ডঃ ফরিদা ইয়াসমিন, ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মোঃ মতিউর রহমান মতিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুছ খাঁন,ঢাকা জেলা পরিষদের সম্মানিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক মুন্সী, ধামসোনা ইউনিয়ন ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা মেম্বার রাশিদা বেগম, ৮নং ওয়ার্ডের মেম্বার হারুন অর রশীদ মন্ডল। এর আগে বিদ্যালয়টির ক্ষুদে শিক্ষার্থীরা একক নৃত্য পরিবেশন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রতিষ্টাতা সদস্য মোকলেছুর রহমান, দাতা সদস্য মোঃ মিজানুর রহমান, মোঃ ফারুক আহমেদ, আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ খোরশেদ আলম, এ্যড. আলমগীর হোসেন, মোঃ আলী জিন্নাহ, এস এম রানা,মোঃ ইকবাল হোসেন, মোছাঃসুমি আক্তার, প্রতিষ্ঠাতা ও জমি দাতা আলহাজ্ব মোঃ আবুল বাশার বাচ্চু,আলহাজ্ব মোঃ মোকলেছুর রহমান, আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, মোছাঃ দেলোয়ারা বেগম সহ বিদ্যালয়ের সর্বস্তরের ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button