অপরাধআইন – আদালতসারাদেশ

ডাচ বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাই ঘটনার মুল হোতা গ্রেফতার।

মোঃ শহিদুল ইসলাম বাবু

রাজধানীর উত্তরায় ডাচ্-বাংলা ব্যাংক লিঃ এর সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

এ সময় তার কাছ থেকে সাড়ে ৮৭ লাখ টাকা উদ্ধার করা হয়। সোহেল মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিঃ কোম্পানির গাড়িচালক ছিলেন।

আজ শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।
তিনি বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা সহ সাভার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটা নোহা গাড়ি।

ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ-বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button