ফরিদপুর ভাঙ্গায় ব্যবসায়ী অপহরণ ও মুক্তিপনের অভিযোগ।


মোঃ শহিদুল ইসলাম বাবু ফরিদপুরঃ-
ফরিদপুরের ভাঙ্গায় এক আইসক্রীম ফ্যাক্টরীর মালিককে ৩ দিন যাবত অপহরন করেছে অপহরণ কারীরা। শনিবার ১৮মার্চ বিকেলে ভাঙ্গা থেকে তার বোনের বাসা ফরিদপুর যাওয়া পথে ব্যবসায়ী অপহরণ হয়। অপহৃত ব্যবসায়ী ভাঙ্গা উপজেলার বামনকান্দা গ্রামের লুৎফর মুন্সির ছেলে মোঃ তুহিন মুন্সী(৩২)। এঘটনায় পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ ব্যবসায়ীকে জীবিত উদ্ধারের অভিজান চালিয়ে যাচ্ছে।
অপহরণ হওয়া ব্যাক্তি তুহিন এর পিতা লুৎফর মুন্সি তার অভিযোগে বলেন, গত শনিবার বিকাল আনুমানিক ৪ টার সময় তুহিন ভাঙ্গা থেকে মোটর সাইকেল যোগে তার বোনের বাসা ফরিদপুর রওনা হয়। কিন্তু সন্ধ্যার পর তার ফোন বন্ধ পাওয়া গেলে চিন্তিত হয়ে বিভিন্ন স্থানে খোঁজা খুজি শুরু করি। রাতে তুহিনের ব্যবহৃত মটর সাইকেলটি ফরিদপুর শহরে কমলাপুর রাস্তার উপর পাওয়া যায়। পরদিন রোববার সকালে আমি লুৎফর মুন্সি বাদি হয়ে ফরিদপুর সদর থানায় ও ডিবি কার্যালয়ে একটি অভিযোগ দায়ের করি। পরে পুলিশ ও ডিবি মিলে তুহিনকে উদ্ধারের চেষ্টা করছে। তবে আমার অভিযোগ একটি চক্র আমার ছেলেকে মোটা অংকের টাকার জন্য অপহরন পর গুম করে মুক্তিপন চাচ্ছে ।
এব্যাপারে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, অপহরণ ও গুম সংক্রান্ত বিষয় কোতয়ালী থানায় একটি অভিযোগ দেন নিখোঁজ যুবকের পরিবার। পরে অভিযোগের বিষয়টি ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ ডিবিকে অবহিত করা হলে আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারে কাজ করছি। তবে অপহরণ ও গুম কি-না সেটাও খতিয়ে দেখে সত্যিটা উদঘাটনের চেষ্টা করছি। আশা করছি, আমরা দ্রুতই ওই যুবককে জীবিত উদ্ধার করতে সক্ষম হবো। তবে এঘটনায় ২ জনকে জিজ্ঞেসা করা হচ্ছে।



Daily Aporadh Prokash