আইন – আদালতসারাদেশ

রাজধানীর তুরাগে রাজউকের উচ্ছেদ অভিযান।

এইচ এম মাহমুদ হাসান উত্তরাঃ-

রাজধানীর তুরাগ থানার অন্তর্ভুক্ত ১৫, ১৬ ও১৭ নং সেক্টরের বিভিন্ন আবাসিক প্লটে অবৈধভাবে বাণিজ্যিক ব্যবহার ও নকশা বহির্ভূত স্থাপনা অপসারণের অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

আজ রাজউকের কার্যনির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন এর নেতৃত্বে গঠিত এ অভিযান চালায়।
সকাল ৯ টা থেকে উত্তরা প্রেস ক্লাব সংলগ্ন খালপার , ডিয়াবাড়ি রোডের দুই পাশ সহ ১৫,১৬,১৭ সেক্টরে গড়ে উঠা অবৈধ দোকান, ঘর বাড়ি অপসারণের মাধ্যমে এই অভিযানের যাত্রা শুরু করেন রাজউক।

উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম বলেন,তুরাগের অন্তর্ভুক্ত ১৫,১৬ ও ১৭ নং সেক্টরের রাজউকের জায়গা দখল মুক্ত করতে ২ দিনের অভিযানের আজ শেষ দিন। রাজউকের উচ্ছেদ অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান বিকাল ৩ টায় সমাপ্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button