অপরাধআইন – আদালতসারাদেশ

গাজীপুরে খুন-ডাকাতির ঘটনায় ১২ দিনে গ্রেফতার ৫

মোঃ ইব্রাহীম খলিল গাজীপুরঃ-
গাজীপুর মহানগরীর সদর থানাধীন  দক্ষিণ সালনার মোল্লাপাড়া এলাকায় একটি বাড়িতে গ্রীল কেটে  ডাকাতি ও খুনের ঘটনায়  পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে জিএমপি পুলিশ।
শনিবার (২৫ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি-মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহের ত্রিশাল থানার পোড়াবাড়ী এলাকার আব্দুল ছালামের ছেলে  আবু তাহের (২৯), গাজীপুরের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মৃত সামরুদ্দিনের ছেলে মফিজ উদ্দিন মফু (৩৭), একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২), মো. হাবিবুল্লার ছেলে মো. আজিজুল হাকিম (২৮) ও উত্তর সালনা পালোয়ানপাড়া এলাকার নুরুল ইসলাম পালোয়ানের ছেলে  খোকন মিয়া (৩০)।
জিএমপি উপ-কমিশনার জানান, গত ১২ মার্চ দিবাগত-রাতে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা মোল্লাপাড়া এলাকার মেহজাবিন আক্তারের বাড়িতে ৬/৭ জনের একদল ডাকাত হানা দেয়। এর আগে  ডাকাতরা জানালার গ্রীল কেটে মেহজাবিন আক্তারের ছেলে মাহিউস সুনান চৌধুরীর কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে মাহিউস সুনান টের পেয়ে চিৎকার শুরু করলে ডাকাতরা তার হাত-পা ও মুখ বেঁধে গলায় চাঁদর পেচিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। পরে মেহজাবিন আক্তারের কক্ষ থেকে ডাকাতরা নগদ ২৫ হাজার টাকা ও ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।  মেহজাবিন আক্তার তার ছেলেকে খুনসহ ডাকাতির ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন  সদর থানায় ৬/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে গত ২২ মার্চ ঢাকার খিলক্ষেত থেকে আবু তাহেরকে গ্রেফতার করে।
 আবু তাহের কে জিজ্ঞাসাবাদ ও তার দেওয়া তথ্যমতে, মেহজাবিন আক্তারের বাড়ির পাশের ধানক্ষেত থেকে জানালার গ্রিল কাটায় ব্যবহৃত একটি লোহার কাটার উদ্ধার করা হয়। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৪ মার্চ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে অপর চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতার দুজনের কাছ থেকে ৫ হাজার টাকা করে লুণ্ঠিত মোট ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানা তদন্ত অফিসার মহিউদ্দিন আহম্মেদ ( ইন্সপেক্টর তদন্ত)  জানান আসামীদের আদালতে রিমান্ড চাইলে আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button