জাতীয়ধর্মসারাদেশ

জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইফতার বিতরন ।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, পবিত্র মাহে রমযান মাস উপলক্ষে মাস ব্যপি

জীবননগর মানবিক সংগঠনের পক্ষ থেকে ৩য় রমজানে ১১০ জন সম্মানিত রোজাদারদের জন্য ইফতার বিতরন করা হয়েছে,
রবিবার সন্ধা ৬ টার সময় জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীর স্বজনদের ও হাসপাতাল গেটে ভ্যানচালকদের মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
জীবননগর মানবিক সংগঠনের উদ্যোক্তা এইচ এম হাকিম এর সভাপতিত্বে ইফতার বিতরনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও মানবিক সংগঠনের উপদেষ্টা মুন্সী মাহমুদুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও মোস্তাফিজুর রহমান, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম বাবু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, মানবিক সংগঠনের উপদেষ্টা কবি ও সাহিত্যিক ডা: জাহাঙ্গীর আলম বিশ্বাস,মহিবুল ইসলাম মুকুল,ঠিকাদার জাহিদুল ইসলাম, সাংবাদিক মাজেদুর রহমান লিটন,আরো উপস্থিত ছিলেন মানবিক সংগঠনের সদস্য আ: হালিম, সাংবাদিক আব্দুল্লাহ,মানবিক যোদ্ধা সামিউল ইসলাম অভি, কামরুল ইসলাম বিজয়, মাহবুবুর রহমান, সোহাগ তালুকদার, সোহেল রানা প্রমূখ।
ইফতার বিতরনে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন জীবননগর থানায় কর্মরত সাব ইনস্পেক্টর নাহারুল ইসলাম, ডাঃ জাহাঙ্গীর আলম বিশ্বাস, ঠিকাদার জাহিদুল ইসলাম, বেগমপুরের সমাজ সেবক শামীম হোসেন মিজি, ইন্জিনিয়ার খালিদ হাসান শামীম, মিসেস এইচ এম হাকিম প্রমূখ।

বার্তা প্রেরক,
এইচ এম হাকিম,
উদ্যোক্তা- জীবননগর মানবিক সংগঠন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button