অপরাধআইন – আদালত
পবিত্র ঈদ কে সামনে রেখে সক্রিয় জাল নোট চক্র! জিএমপি সদর থানা পুলিশের হাতে গ্রেফতার ৪


মোঃ ইব্রাহীম খলিল গাজীপুরঃ-
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এই রমজানে সারা দেশে ভারতীয় জাল রুপি ও জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিওিতে জাল নোট ক্রয়-বিক্রয় চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটের সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাল নোট চক্রের সদস্যদের কাছ থেকে ৩লাখ ৪৪ হাজার জাল ভারতীয় রুপি এবং ৬ লাখ ৯২ হাজার টাকার দেশীয় জাল নোট জব্দ করেন জিএমপি সদর মেট্রো থানা পুলিশ।
গতকাল সোমবার রাতে সদর থানাধীন দক্ষিণ শালনা এলাকা থেকে প্রথমে ২ জনকে পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই ব্যক্তিকে ঢাকা আশুলিয়া থেকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার হাতপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোঃ মাজহারুল ইসলাম ওরফে সবুজ(২৫), কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার সুকদেব গ্রামের মৃত গফুল আলীর ছেলে মোঃ ছামিউল ইসলাম(৩০) সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর থানার গনগাও গ্রামের মোঃ রমজান আলীর ছেলে মোঃ খোরশেদ আলম ওরফে গিট্টু(৩২) কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার দোলপকুঠি এলাকার আজিমুদ্দিন ওরফে আজিমুদ্দির ছেলে মোঃ ছালেক(২৭)। গ্রেফতারকৃতরা ঢাকা ও গাজীপুর জেলায় বাসা ভাড়া করে আসছে বলে জানায় পুলিশ।
দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জিএমপি’র উপ-পুলিশ কমিশনার, ডিবি (দক্ষিণ) বিভাগের মোহাম্মদ ইব্রাহিম খান বিষয়টি নিশ্চিত করে বলেন যে আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাদের মুল হোতা আলাউদ্দিন এসব জাল টাকা, রূপী প্রস্তুত করে এবং তাদের মাধমে ধাপে ধাপে তাদের হাত দিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবাহ করে। আসন্ন ঈদকে সামনে রেখে উক্ত চক্রটি সারাদেশে জাল নোট তৈরী ও সরবরাহ করেছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গ্রেফতারকৃতদের নামে দেশের বিভিন্ন থানায় জাল টাকা বিক্রয়ের জন্য একাধিক মামলা রয়েছে । জড়িত অন্যান্য আসামীসহ মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


Daily Aporadh Prokash