অন্যান্যঅপরাধআইন – আদালতসারাদেশ

গাজীপুর কালিয়াকৈর ট্রাক চাপায়,কারখানার নিরাপত্তা কর্মী নিহত হয়েছে

‘গাজীপুর মহানগর প্রতিনিধি: মাহমুদা আফরোজ (লিজা)

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাক চাপায় কারখানার নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে কারখানা শ্রমিকরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায়।

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজাদুল হক (৪০) গাইবন্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া গ্রামের আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স নামের একটি পোশাক তৈরি কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, মহাসড়কের চন্দ্রা এলাকায় রোববার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে যাচ্ছিল। এ সময়ে দ্রুতগতির একটি ট্রাক নিরাপত্তাকর্মী আজাদুল হকসহ কয়েকজন শ্রমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিরাপত্তাকর্মী আজাদুলের মৃত্যু হয়। এতে আহত হয়েছে আরও তিন শ্রমিক। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেত ঘাতক ট্রাক আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে সৃষ্ট যানজটে আটকে থাকা অর্ধশতাধিক যানবাহনে ভাঙচুর চালায় উত্তেজিত শ্রমিকরা। এরপর থেকে প্রায় দেড়ঘণ্টা ধরে মহাসড়ক অবরোধ থাকায় উভয় দিকে প্রায় ৫-৬ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। আশপাশের লোকজন ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।

সালনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ট্রাক চাপায় কারখানার এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে এবং তিনজন শ্রমিক আহত হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button