

বিশেষ প্রতিনিধি, ঠাকুরগাঁও ঃ
জেলার দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়াতে ও তাদের জন্য কাজ করতে এবং
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন নিয়েছেন তারই বাস্তবায়নের একটি অংশ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রোববার বিকেলে কালেক্টর স্কুল চত্বরে এ সামগ্রী বিতরণ করেন
ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি মরহুম খাদেমুল ইসলাম’র পুত্র মিনিস্টার এন্ড ডেপুটি কনসাল জেনারেল, কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ দুবাই সাহেদুল ইসলাম সাহেদ।
এসময় তিনি বলেন, আমি আমার নিজের জেলা ঠাকুরগাঁওকে স্মার্ট জেলায় পরিণত করার জন্য অবিরত কাজ করে যাচ্ছি। রোববার (২ এপ্রিল) বিকেলে শহরের কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে শতাধিক দরিদ্র, দুস্থ ও অসহায় ব্যক্তির মাঝে খাদ্য সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সাহেদুল ইসলাম সাহেদ এসব কথা বলেন।
খাদ্য ও ঈদ সামগ্রী হিসেবে সে সময় প্রত্যেককে ৪০ কেজি চাল, ৩ কেজি ডাল, ৫ কেজি তেল, আলু ৫ কেজি, খেজুর ১ কেজি, লবণ ২ কেজি, ছোলা ২ কেজিসহ প্রায় ৫০ কেজির বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
তিনি আরো বলেন ঠাকুরগাঁওয়ে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমগুলোর সাথে আমি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। অসহায় মানুষের পাশে দাড়াচ্ছি। বিভিন্ন জায়গায় সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের উপকার করার চেষ্টা করে আসছি। আমার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের পাশে দাড়ানো। তারই একটি অংশ হিসেবে টঅঊঅওউ (ইউএইএআইডি) বাংলাদেশ এমবাসেডর আব্দুল্লা’র সহযোগিতায় আজকের এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করছি।
তিনি আরো বলেন, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে ও তৃণমূলকে আরো বেশি গতিশীল ও সুসংগঠিত করতে সকলকে নিয়ে কাজ করছি। এই কাজে সকলের সহযোগিতা চাই।
আর তরুণ প্রজন্মদের নিয়ে আমি জনসাধারনের সেবায় নিয়োজিত থেকে ঠাকুরগাঁওকে একটি স্মার্ট জেলা হিসেবে রুপান্তর করতে চাই। যে স্মার্ট জেলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশেই অংশ। তারই ধারাবাহিকতায় আমি কাজ করে যাচ্ছি। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি মরহুম খাদেমুল ইসলাম’র পুত্র মিনিস্টার এন্ড ডেপুটি কনসাল জেনারেল, কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ দুবাই সাহেদুল ইসলাম সাহেদ।




Daily Aporadh Prokash