অপরাধআইন – আদালত

আশুলিয়ায় ইয়াবাসহ ছাত্রলীগ নেতার ভাই গ্রেপ্তার

সাঈম সরকারঃ
আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা সহ ছাত্রলীগ নেতার ভাই মেহেদী হাসান সাকিল (২৯)কে গ্রেফতার করেছে র্যা ব-৪ এর একটি দল।
সোমবার রাতে আশুলিয়ার নরসিংহপুর আলী হোসেন সুপার মার্কেটের ভাই ভাই ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার (নিজ দোকান) থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় দোকানে থাকা তার মোটরসাইকেলের হেলমেটের ভিতর থেকে উদ্ধার করা হয় ১০০ পিস ইয়াবা ও ২২ গ্রাম হিরোইন।
জানায়,নিজের ইলেকট্রনিক্স দোকানে মোটরসাইকেলের হেলমেটের ভিতরে বিশেষ কৌশলে ইয়াবার চালান লুকিয়ে রাখার গোপন সংবাদের ভিত্তিতে র্যা ব-৪ এর একটি দল আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এবং আসামীকে আশুলিয়া থানায় হস্তান্তর করেন। গ্রেফতার মেহেদী হাসান সাকিল আশুলিয়ার ঘোষবাগের আলী হোসেনের ছেলে। তার আপন বড় ভাই স্বপন মাতবর ইয়ারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এজহার সূত্রে জানা যায়, দোকানের আড়ালে কৌশলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল সাকিল। বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে এই এলাকার আশে পাশে খুচরা বিক্রি করত।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা নুর মোহাম্মদ খান বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছেএবং আসামীকে জেলহাজতে পাঠানো হয়েছে।তিনি আরো বলেন, এর সাথে আর কেউ জড়িত আছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button