

নিজস্ব প্রতিবেদকঃ-
ঢাকা জেলার আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নবাসী-সহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন ধামসোনা ইউনিয়নের পল্লী বিদ্যুৎ, ডেন্ডাবর গ্রামের স্থায়ী বাসিন্দা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং জনপ্রিয় নেতা। বর্তমান ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক, জনাব, মোঃ আইয়ুব খাঁন।
তিনি প্রিয় দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,আনন্দময় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে সমাগত। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, ভাই, বোন,বন্ধুসহ প্রিয় দেশবাসী ও শুভানুধ্যায়ী—সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে রইল পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন।
এসময় তিনি বলেন, ঈদ সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন, সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। তাই ঈদুল ফিতর উৎসব কেবল ভোজনের মাধ্যমে ইন্দ্রিয়তৃপ্তির উৎসব নয়, বিশুদ্ধ আত্মা নিয়ে জীবনকে নতুন করে সাজানোর অঙ্গীকারেরও উৎসব। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ।
এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ হলো ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। তাই মুসলমান সম্প্রদায়ের মানুষ সব ধর্ম-বর্ণ-গোত্রের প্রতিবেশীদের নিয়ে তাদের সবচেয়ে বড় উৎসব বরণের জন্য প্রস্তুত।
ঈদ উৎসব উদ্যাপনের জন্য বিপুলসংখ্যক কর্মজীবী মানুষ রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহর থেকে পরিবার-পরিজন-সহ গ্রামের বাড়ি যান।
মানুষে মানুষে মিলনের উৎসব যখন আসে, তখন আমাদের এটাও ভাবতে হয় যে আমাদের দেশে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য প্রকটতর হচ্ছে। এখনো দারিদ্রসীমার নিচে বাস করে বিপুলসংখ্যক মানুষ। খুবই স্বল্পসংখ্যক মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে ও হচ্ছে বিপুল পরিমাণ অর্থবিত্ত। এমন বৈষম্য ঈদ উৎসবের সর্বজনীনতা ক্ষুণ্ন করে। ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। শুধু আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি, প্রিয় দেশবাসী, আপনাদের সবার প্রতি আমি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।
ঈদ মোবারক।




Daily Aporadh Prokash