জাতীয়রাজনীতিসংস্কৃতি

হাতীবান্ধায় মহিলা ভাইস চেয়ারম্যানের উপহার বিতরণ

 

লালমনিরহাট প্রতিবেদকঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানি উচ্চ বিদ্যালয়, গড্ডিমারী দ্বী-মুখি উচ্চ বিদ্যালয়, মিলন বাজার মোজাম্মেল হোসেন আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের মাঝে ফুটবল এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের মাঝে টিফিন বক্স ও নবম / দশম শ্রেণির ছাত্রীদের মাঝে সেনিটারী ন্যাপকিন ও ফকিরপাড়া আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীদের মাঝে স্যানিটারী নেপকিন ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত উপজেলার ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে নারী উন্নয়ন ফোরামের অর্থায়নে হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন নাহারের সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় হাতীবান্ধা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার। স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button