বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের হাতে ভারতীয় চিনি- শাড়ি সহ আটক -২


স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি সহ ২ জন কে ধনপুর ইউনিয়নের মধ্যনগর এলাকায় অভিজান চালিয়ে মঙ্গলবার(২৩/০৫/২৩) রাত ১.০৫ মিনিটে আটক করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
পুলিশ সুপার এহ্সান শাহ নির্দেশনায় গোয়েন্দা পুলিশের ওসি নন্দন কান্তি ধর নেতৃত্বে গোয়েন্দা পুলিশ ডিবি-র একটি চৌকশ অভিযানিক টিম মোহাম্মদ দেলোয়ার হোসেন এস আই পংকজ দাশ, এস আই মাহমুদুল হাসান, এস আই মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন ৩ নং ধনপুর ইউনিয়নের অন্তর্গত মধ্যনগর এলাকায় আজ মঙ্গলবার রাত ১.০৫ মিনিটে অভিযান চালিয়ে ২ জন কে আটক করেন ভারতীয় চিনি ও শাড়ি সহ বিশ্বম্ভরপুর থানার ডিবি পুলিশ।
তাদের হেফাজতে থাকা বিপুল পরিমান ভারতীয় চিনি ও শাড়ি কাপড় জব্ধকরা হয়।আটক কৃতরা বিশ্বম্ভপুর উপজেলার মধ্যনগর গ্রামের মৃত আবুল হোসেন খানের ছেলে আলাল হোসেন খান (৪৩) ও জামাল খানের ছেলে আফজাল খান (২৩) গোয়েন্দা পুলিশ জানায় একটি চোরা কারবারি চক্র সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য পাচার করে আসছে গোপন সংবাদের মাধ্যমে আটক কৃতদের হেফাজত হতে ৫০ কেজি চিনি করে ৬৮ বস্তায় মোট ৩৪০০ (তিন হাজার চারশত) কেজি ভারতীয় চিনি যার আনুমানিক মূল্য ৪,৭৬,০০০/- টাকা এবং ৬৮ (আটষট্টি) পিস ভারতীয় শাড়ি যার আনুমানিক মূল্য ১,০২,০০০/- টাকা জব্দ করা হয়।
আটক নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-ওসি নন্দন কান্তি ধর জানান আটক কৃতদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যথাযত পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে##




Daily Aporadh Prokash