অন্যান্যআইন – আদালত

গরুর চুরির অভিযোগে ছাগল নিয়ে যায় বিএসএফ, চোর সন্দেহে যুবক আটক১

লালমনিরহাট প্রতিনিধিঃ
গরুর চুরির অভিযোগে ছাগল নিয়ে গেল বিএসএফ, চোর সন্দেহে যুবকে আটক করেন এলাকাবাসী। এমন একটি ঘটনা ঘটেছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন শ্রীরামপুর ইউনিয়নের ঝালংগী এলাকা ভারত সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে ।

গত (২৫ এপ্রিল) সকালে চোর সন্দেহে বাবুলকে ঝালংগী সীমান্ত ফাঁড়ি এলাকায় আটক করে এলাকাবাসী। জানা যায় বাবুল মৃত মনসুর আলীর ছেলে। তিনি একই এলাকার বাসিন্দা। এলাকাবাসী জানায় সে প্রকৃতপক্ষে চোর এবং একাধিক মামলাও রয়েছে তার নামে ।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত (৪ এপ্রিল) পার্শ্ববর্তী ভারতীয় লোকজন ভারতীয় জমিতে গরু বেঁধে রাখেন। ঐদিন ভারতীয় গরুটি বাংলাদেশী বাসিন্দা পিতা- মৃত: মনছুর আলীর ছেলে বাবুল দুপুরে গরুটি নিয়ে আসে। পরবর্তীতে ওই গরুর জের ধরে ভারতীয় লোকজন অভিযোগ করে এবং সীমান্তে বেঁধে রাখা গরুর পরিবর্তে মোঃ রেজাউল ইসলাম (৪০), পিতা- মৃত: মহির উদ্দিন, সাং-ঝালাঙ্গী (কোনারবাড়ী), ওয়ার্ড নং- ০৪, এর গৃহ পালিত ৪টি ছাগল ভারতীয় বাসিন্দা গরুর মালিক শ্ৰী ভূপেন চন্দ্ৰ রায়ও শ্রী ভবেশ চন্দ্র রায় নিজ বাড়ীতে নিয়ে যায়।

এদিকে এ বিষয়টি রেজাউল ইসলাম স্থানীয় গন্যমান্য লোকজনসহ নেতা কর্মী ও ইউপি সদস্যকে জানিয়ে তারা সকলেই বাংলাদেশী বিজিবি ক্যাম্পে গিয়ে দায়িত্বরত অফিসারকে বিষয়টি জানায়। এরপর ক্যাম্পে অফিসার সব কথা শুনে বলেন যে, এবিষয় নিয়ে ভারতীয় বিএসএফ এর সাথে আলোচনা করা হবে এবং এলাকার লোকজনসহ বিজিবি ও বিএসএফ সাথে এক ফ্লাক বৈঠকে আলোচনা করে বলেন যে উভয় পক্ষ গরু ছাগলের অনুসন্ধান পাইলে বিষয়টির সমাধান করা হবে।

এদিকে অনুসন্ধান পাওয়া যায় যে, ভারতীয় সেই গরুটি বাংলাদেশী বাসিন্দা বাবুল হোসেন নিয়ে আসে। ভারতীয় লোকজন ছাগল ৪টি ফেরত দিতে এখন পর্যন্ত টাল বাহানায করে সময় ক্ষ্যাপন করছেন। আমি ও এলাকাবাসী এবং স্থায়ী লোকজনসহ ইউপি সদস্য এবং ক্যাম্প অফিসার একাধিক বার ভারতীয় লোকজনের নিকট থেকে ছাগল ৪টি উদ্ধার করা সম্ভব হয়নি।

এবিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুকের সাথে কথা বললে তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button