কাজিপুরে বখাটের উক্তাত্তের স্বীকার নবম শ্রেণির ছাত্রী শিমু আকতার


সাথী সুলতানা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়ন এর চকপাড়া গ্রামের শাহিন মন্ডলের মেয়ে নবম শ্রেণির ছাত্রী শিমু আকতার বখাটে মাহমুদ হাসান কতৃক উক্তেতের স্বীকার হয়েছেন।
গত ২৯ শে মে সরেজমিনে গিয়ে জানা যায় চকপাড়া গ্রামের আসাদুল ইসলাম এর ছেলে মাহমুদুল হাসান রাস্তা ঘাটে ও বাড়ি থেকে বের হলে এবং স্কুলে যাবার পথে মেয়ে শিমুকে বিভিন্ন সময়ে নানান ধরনের খারাপ ভাষায় গালিগালাজ করেন এবং শিমু ও তার পরিবারকে বিভিন্ন কৌশলে অত্যাচার ভয়ভীতি দেখান বলে জানিয়েছেন নবম শ্রেণি পড়ুয়া মেয়ে শিমু আকতার ও তার পরিবার। এসময় সাংবাদিক গন শিমু আকতার এর কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত ঘটনা তুলে ধরেন এবং মাহমুদুল হাসান এর অত্যাচারের বর্ননা দিতে গিয়ে কেঁদে ফেলেন। এবং আরও বলেন মাহমুদুল হাসান এর সাথে সম্পর্ক না করলে আমাকে উঠিয়ে নিয়ে জোর করে ধর্ষন ও হত্যার হুমকি দেন এবং শিমুর পরিবার সহ সকলে এই অত্যাচার ও উক্ততের ছোবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা কামনা করেন এবং এর সঠিক বিচার চান। এবিষয়ে ঘটনার নায়ক মাহমুদুল হাসান ঘটনার সত্যতা অস্বীকার করেন বলে জানিয়েছেন। এনিয়ে থানায় এখনও কোন মামলা দায়ের করা হয় নাই।




Daily Aporadh Prokash