অপরাধআইন – আদালত

টাঙ্গাইলের উপকারে আসছে না ১৭ কোটি টাকার সেতু

 

রাহেল : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ঝিনাই নদের ওপর ১৭ কোটি টাকা বরাদ্দে নবনির্মিত পিসি গার্ডার সেতুটি যানবাহন পারাপারে কাজে আসছে না। সেতুর উভয় পাড়ে সংযোগ সড়ক পাকা না করে কাজ ফেলে রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ ছাড়া সেতুর উভয় অংশে ১২০ মিটার নালা ও নদীভাঙন থেকে রক্ষায় ব্লক স্থাপন করা হয়নি। এতে সড়কটি দিয়ে প্রতিদিন দুই উপজেলার বাসিন্দাদের যানবাহনে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে।জানা গেছে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার পোড়াবাড়ী থেকে গোপালপুর হয়ে গুরুত্বপূর্ণ এ বাইপাস সড়ক তারাকান্দি-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের পিংনা নামক স্থানে যুক্ত হয়েছে। সড়কটির ঝাওয়াইল বাজার এলাকায় ঝিনাই নদের ওপর একসময় বেইলি সেতু ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button