অপরাধআইন – আদালত

আশুলিয়ায় ৭ ফিটিংবাজ অপহরণকারিকে আটক করেছে র্্যা ব-৪

নিজস্ব প্রতিনিধিঃ

র্্যা ব-৪-এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭ ফিটিংবাজ অপহরণকারিকে কে গ্রেফতার করেছে র্্যা ব-৪ সিপিসি-২ । গত ৬ আগষ্ট গ্রেফতারকৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করলে তাদেরকে আদালতে পাঠানো হয়।
অভিযোগ সূত্রে জানাযায়,আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায় বান্ধবীকে নিয়ে সাকিব নামের এক যুবক ঘুরতে যায়।এসময়, বেশ কয়েকজন বখাটে তাদের আটক করে নির্জন স্থানে নিয়ে যায়। এক পর্যায়ে বান্ধবীকে ছেড়ে দিয়ে সাকিবকে আটকে রেখে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। মুক্তিপণের টাকার ব্যাপারে মুঠোফোনে এক বন্ধুর সাথে যোগাযোগ করে সাকিব। সাকিবের ঐ বন্ধু বিষয়টি সাকিবের স্বজনদেরকে অবগত করলে র্্যা ব-৪-এর সিপিসি-২ ক্যাম্পে অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। সেই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অপহৃত সাকিবকে উদ্ধার করা হয় এবং আটক করা হয় ৭ অপহরণকারীকে।
আটকৃতরা হলেন, রোহান হোসেন (২০),নাজমুল হোসেন (২০),শাকিল ইসলাম (২০), লোকমান হোসেন (২১),আল আমিন (২০), রাহাত খান (২০), জিন্নাত (২০)। পলাতক রয়েছে ইয়াসিন (২১), রনি (২৪) ও সবুজ (২৩)। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করে র্যা ব-৪।এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন।
এর আগে শনিবার দুপুরে আশুলিয়ার এনায়েতপুর প্রফেসরের টেক এলাকায় ঘুরতে গিয়ে অপহরণের শিকার হন সাকিব। ভুক্তভোগীর সাকিব (২২),তার গ্রামের বাড়ি পাবনা জেলায়। তিনি, আশুলিয়ার এনায়েতপুর চালাবাড়ী এলাকায় ভাড়া বাড়ীতে বসবাসরত অবস্থায় পোশাক কারখানায় চাকরি করেন।

ভুক্তভোগী সাকিব জানান,তিনি বান্ধবীকে নিয়ে এনায়েতপুরের প্রফেসরের টেক এলাকায় ঘুরতে বের হয়েছিলেন । সেখানে থাকা বখাটে যুবকরা তাদের পথরোধ করে পাশের নির্জন স্থানে নিয়ে যায়। বান্ধবীকে ছেড়ে দিলেও সাকিবের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে বখাটেরা। রবিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ আহমেদ বলেন, ‘গ্রেফতারকৃত আসামিরা নিজেদেরকে শিক্ষার্থী ও চাকরিজীবি দাবি করে। কিন্তু তাদের পেশার কোনো প্রমাণপত্র দেখাতে পারে নাই। বাদীর করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট ঘটনায় পলাতক আসামিদের গ্রেফতার করতে অভিযান চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button