অপরাধআইন – আদালত

দেলদুয়ারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মোহাম্মদ বাবলু মিয়া দেলদুয়ার উপজেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার বেলা ২টার দিকে আটিয়া ইউনিয়নের পিরোজপুর এলাকার টাঙ্গাইল-নাগরপুর সড়কের উপর থেকে লাশটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে দেলদুয়ার থানার অফিসার্স ইন চার্জ মোঃ মোস্তাফিজুর রহমান জানান লাশ উদ্ধারের প্রায় ৩ ঘন্টা আগেও ওই ব্যক্তিকে পিরোজপুর এলাকায় সড়কে চলাফেরা করতে দেখা গেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button