সাব্বির হত্যার বিচার দাবীতে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদকঃ
শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মাসেতু দক্ষিন থানা এলাকার ২নং ওয়ার্ডের সাঈদ শেখ এর পুত্র সাব্বির হোসেন ইমাম, গত ১১ই জুন ২০২৩ বাড়ি থেকে ঘুরতে বের হলে, সন্ধা ৭টা নাগাত তার বোন অজ্ঞ্যাতনামা এক ব্যাক্তির মটর সাইকেলে তাকে দেখতে পায়।
পরদিন দক্ষিন থানার প্রশাসন আরব আলী মৌলবী কান্দি এলাকার পদ্মাসেতু হাইওয়ে রাস্তার পাশে একটি কড়ই গাছের ডাল থেকে যুলন্ত অবস্তায় উদ্বার করে পদ্মা দক্ষিন থানা পুলিশ।এঘটনায় অগ্যতনামা আসামী করে দক্ষিন থানায় সাব্বির হোসেন ইমামের চাচা মাহবুবুর রহমান ১৩ই জুন ২০২৩ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।মামলা নং ৯। ঐ দিনি আরো একটি প্রতিবাদি ছাত্র আন্দোলন ও পদ্মা থানার ৭১ লাখ টাকার ছিনতাই মামলার কারনে প্রায় ধামাচাপা পড়তে বসেছে এ মামলাটি। ফলস্বরুপ আজকের এ আন্দোলন।
সাব্বিরের মৃত্যুর কারন এখনো প্রসাশন থেকে জানতে পারেনি তার পরিবার। তাই সাব্বিরের পরিবার ও এলাকাবাসী দক্ষিন থানার সামনে মানববন্ধন করেন এতে উপস্থিত ছিলেন, ইকবাল মাদবর, আইয়ুব আলী ফকির, লাল মিয়া ঢালী, জাহাঙ্গীর ঢালী, মিজান মাদবর, কামরুল মাদবর, ফয়জল ফকির, শওকত হাওলাদার, ইসমাইল হাওলাদার, ফারুক হাওলাদার, আজিজ বেপারী, আরও এলাকার উঠতি বয়সি তরুনরা।
দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমারত হোসেন,সাব্বিরের পরিবার ও এলাকাবাসিকে আস্বস্থ্য করলে তারা মানববন্দন ও প্রতিবাদসভা শেষ করেন,এবং অতি দ্রুত সাব্বির মৃত্যুর কারন রহস্য খুজে বের করতে প্রশাসনের সহায়তা কামনা করেন।




Daily Aporadh Prokash