জাতীয়রাজনীতিসংস্কৃতি

উত্তরার জয়নাল মার্কেট রেলগেট রাস্তা পরিদর্শন শেষে উম্মুক্ত ঘোষণা।

উত্তরা প্রতিনিধিঃ

আজ সকাল ১১টায় রাজধানী উত্তরার জয়নাল মার্কেটে ৪৫, ৪৭, ও ৫০ নং ওয়ার্ডের জনগণের পক্ষথেকে জয়নাল মার্কেট ই এফ ২৩ এর রেলগেইট চলমান রাখার জন্য পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভা অনুষ্ঠানে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের সভাপতিত্বে, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
উক্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সুজন বলেন, মেয়র সাহেব ও এমপি সাহেবসহ আমি রাস্তাটি পরিদর্শন করেছি, রাস্তাটি অনেক আগে থেকে চলমান ছিলো, জনগণের সুবিধার্থে আমরা রেলপথ মন্ত্রণালয় এই জয়নাল মার্কেট ই এফ ২৩ রাস্তাটি বন্ধ করছিনা, সেটি আগের মতোই উম্মুক্ত থাকবে।

জয়নাল মার্কেট ই এফ ২৩ রেলগেট চলমান রাখার জন্য পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামিম, ৪৭ নং ওয়ার্ডের কাউন্সিলর, মোতালেব মিয়া, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, মাহবুবুর রহমান জয়নাল মার্কেট ইউনিট আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন খান সহ ৪৫, ৪৭, ও ৫০ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button