অপরাধআইন – আদালত

বিশ্বম্ভরপুরে পল্লী বিদ্যুৎতের তারে সর্টে নিহত-১ আহত-৫

 

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় পল্লী বিদ্যুৎতের জুলে থাকা তারের সাথে সর্ট খেয়ে নিহত ১ আহত ৫ জন।

ঘটনাটি ঘটেছে ১৭ আগষ্ট বৃহস্পতিবার দুপুরে। বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের দক্ষিনে ও ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার উওরের দলাতে।

নিহত ব্যাক্তি হলেন ভাটিপাড়া গ্রামের বানু দাশের ছেলে বিজয় তালুকদার(শম্ভু) দাশ (২৩)।

আহত ব্যাক্তিরা হলেন একই গ্রামের সুশেন দাশের ছেলে সবুজ দাশ ( ১৭), জয়কুমার দাশের ছেলে বাপন দাশ (১৩)। তারা বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাদিন অবস্থা ভর্তি আছেন। সবুজ ও বাপন দাশ বিশ্বম্ভরপুর উপজেলা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আরও তিন আহত ব্যাক্তি লিটন দাশ,জয় দাশ,কাকন দাশ। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছে।

সরেজমিনে জানা যায়, বিজয় তালুকদার শম্ভু দাশের বাবা বানু দাশের আদেশে শুক্রবার বিশরি পূজা পালনের জন্য পাশের গ্রাম থেকে মুর্তি আনতে যাওয়ার উদ্দেশ্য বিজয় তালুকদার শম্ভু দাশ, সবুজ দাশ সহ মোট ছোট বড় ৬ জন নৌকা নিয়ে বাড়ির ঘাট থেকে যাত্রা শুভ করে। বাড়ির দক্ষিণের দলা দিয়ে পল্লী বিদ্যুৎ তারের নিচ দিয়ে নৌকা নিয়ে যাওয়ার সময় পল্লী বিদ্যুৎতের তারের সাথে সর্ট খেয়ে বিজয় তালুকদার শম্ভু দাশ পানিতে পড়ে যায়।

তখন নৌকাতে থাকা সবাই পল্লী বিদ্যুৎতের সর্টে আহত হয়ে নৌকায় লুটিয়ে পড়ে। আহতদের চিৎকারে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সদর হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে গেলে চিকিৎসক বিজয় তালুকদার শম্ভু দাশকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় এলাকায় শুকের ছায়া পড়েছে।

এ ঘটনার খবরে এলাকায় আলোচনার জ্বর বৈছে। কেউ কেউ পল্লী বিদ্যুৎতের লোকজন কে দায়ী করছেন। আবার কেউ বলছেন গত এক সপ্তাহ আগে পল্লী বিদ্যুতের লোকজন এই সংযোগ লাইনটি মেরামত করতে গিয়ে মেরামত না করে ফিরে আসেন।
অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক ব্যাক্তি জানান, আমরা অনেক ভার পল্লী বিদ্যুৎ অফিসে উপস্থিত হয়ে কতৃপক্ষের কাছে অনুরোধ করে আসছি দ্রুত লাইন মেরামত করার জন্য। কিন্তু পল্লী বিদুৎ আমাদের কথা সুনেন-নাই। তারা আমাদের বলছে এখানে কোন সমস্যা হবে না।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর উপজেলা পল্লী বিদুৎতের এ জি এম ইন্জিনিয়ার আরিফ হাসান জানান৷ নিহত ব্যক্তির বাবার কোন অভিযোগ না থাকায় নিচক দূর্ঘটনা হিসেবে ঘটনাটি আমরা ধরে নিয়েছি৷ তবে আমরা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button