অপরাধআইন – আদালত

আশুলিয়ায় গৃহবধূ কে ধর্ষণ এবং ৩০ লাখ টাকা আত্মসাৎ অপরাধী গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ার বেরন এলাকায় প্রতারনার মাধ্যমে বিয়ের প্রলোভন দেখিয়ে একজন গৃহবধূকে ধর্ষণ এবং ৩০, লাখ টাকা আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামীকে আটক করেছে পুলিশ।
কাশেমপুর থানাধীন বাগবাড়ি নিজ বাসভবন থেকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঐ পলাতক অভিযুক্ত আসামী জসিম উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেন আশুলিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী জমি উদ্দিন জামগড়ার বেরন এলাকার বাসিন্দা। একই বাসায় ভুক্তভোগীর সঙ্গে স্বামী স্ত্রী পরিচয়ে সংসার করে আসছিলো দীর্ঘদিন যাবৎ।কিন্তু, ভুক্তভোগী স্ত্রীর মর্যাদা দাবি করলে হঠাৎ সে দুরে দুরে থাকে এবং কৌশলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারক জসিম উদ্দিন।
মামলার দায়িত্বপ্রাপ্ত আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, অভিযুক্তের স্বামী প্রবাসে থাকায়েঐ নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন প্রতিবেশী ও তার শ্বশুরবাড়ির আত্মীয় জসিম উদ্দিন। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন। প্রায় চার মাস আগে আশুলিয়া থানায় অভিযোগের পর আদালতে জসিমের নামে মামলা করেন।
মামলায় উল্যেখিত গত ০৮/০৩/২০১২ইং তারিখ বেলা ১২.০০ ঘটিকার সময় ১৫০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পের মাধ্যমে সাক্ষীদের সম্মুখে ধার(কর্য) নামা দলিলের মাধ্যমে স্বাক্ষর করে ৩০,০০,০০০/-(ত্রিশ লাখ) টাকা গ্রহন করেন। কিন্তু প্রতারক ও পরলোভী আসামী বাদিনীকে সহজ, সরল পাইয়া দীর্ঘদিন যাবৎ পাওনা টাকা পরিশোধ না করিয়া তাল বাহানা করছিলো।
বাদিনী উক্ত বিষয়টি স্থানীয় ভাবে আপোষ মিমাংসা করিতে ব্যর্থ হয়ে স্থানীয় আশুলিয়া থানাতে হাজির হয়ে মামলা দায়ের করিতে গেলে থানা কর্তৃপক্ষ বাদিনীকে বিজ্ঞ আদালতে হাজির হয়ে মামলা দায়ের করার পরামর্শ প্রদান করেন। মামলার ঘটনাস্থল বিজ্ঞ আদালতের এখতিয়ারাধীন হওয়ায় বাদিনী বিজ্ঞ আদালতে হাজির হয়ে ন্যায় বিচার প্রাপ্তির আশায় অত্র মামলা দায়ের করে।
অত্র মামলার আসামী বাদিনী থেকে ধার (কর্য) নামা দলিরে মাধ্যমে নিজ নাম স্বাক্ষর করে ৩০,০০,০০০/- (ত্রিশ লাখ) টাকা গ্রহন করিয়া পরবর্তীতে অপরাধ মূলক বিশ্বাস ভঙ্গ প্রতারনার মাধ্যমে বাদিনীকে পাওনা টাকা আত্মসাৎ করিয়া দন্ডবিধির ৪০৬/৪২০ ধারার অপরাধ সংঘটন করিয়াছে।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয় । বুধবার দুপুরে তাকে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) আদালতে তোলা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button