জাতীয়রাজনীতিসংস্কৃতি

উত্তরায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

উত্তরা প্রতিনিধি:
 ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার ২৬শে আগস্ট  উত্তরা পূর্ব থানাধীন আজমপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে  ডিএনসিসির ১ নং ওয়ার্ড কাউন্সিলর আফছার উদ্দিন খানের সভাপতিত্বে জাতীয় শোক দিবস স্বরণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, ঢাকা মহানগর উত্তর আ’লীগের  সাধারন সম্পাদক এসএম মান্নান কচি, যুবমহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ সদস্য নাজমা আক্তার এমপি,  মোঃ মাহবুব হাসান কাবুল ( সদস্য, শিল্প ও বানিজ্য বিষয়ক উপ- কমিটি বাংলাদেশ আওয়ামী লীগ)  ঢাকা মহানগর উত্তর আ’লীগের সহ সভাপতি নাজিম উদ্দীন, ঢাকা মহানগর উত্তর আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক খসরু চৌধুরী, উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাড আনিছুর রহমান। আরও উপস্থিত ছিলেন মোঃ সালমান খান প্রান্ত, সালাউদ্দিন আহমেদ খোকা,  সাইফুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব, পশ্চিম থানা, উত্তরখান থানা, দক্ষিণ থানা আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ যুবলীগ, যুব মহিলা লীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মী এবং সকল স্তরের স্থানীয় ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাধীনতার মহান স্থপতি ও সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button