Uncategorizedঅন্যান্যজাতীয়সংস্কৃতি

ভালুকায় মনিরুজ্জামান মামুনের উদ্যোগে শেখ ফজলুল হক মনির জন্মদিনে দোয়া ও মিলাদ

 

ভালুকা (ময়মনসিংহ)

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বিশিষ্ট সাংবাদিক শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে ভালুকা উপজেলা ছাত্রলীগের দুইবারের সাবেক সভাপতি ও যুবলীগ কর্মী মনিরুজ্জামান মামুনের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সন্ধায় ভালুকা পৌরসভার টিএন্ডটি মহল্লার বাইতুল মামুর জামে মসজিদ প্রাঙ্গনে ওই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বঙ্গবন্ধু কন্যা ও শেখ ফজলুল হক মনির পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে যুবলীগের অন্যান্য কর্মীসহ এলাকার মুসল্লিরা অংশ নেন। পরে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button