আইন – আদালতসংস্কৃতি
বিশ্বম্ভরপুর প্রেসক্লাব কর্তৃক বিদায়ী ইউ এন ও কে শেষ বিদায়ী সংবর্ধনা


স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদিউর রহিম জাদিদকে(এডিসি) পদে পদউন্নতি জনিত কারণে কর্ম শেষ বিদায় উপলক্ষে বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সোমবার সকালে প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সালেহ আহমদ এর সনঞ্চালনায় বক্তব্য রাখেন, বিদায়ী ইউ এন ও সাদি উর রহিম জাদিদ, বিশ্বম্ভরপুর উপজেলা এসিল্যন্ড শিল্পী রানী মোদক, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ঘোষামী, সদস্য ধীরেন্দ্র দেবনাথ, নুরুল ইসলাম, প্রমুখ্য।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার কে একটি স্বরনীয় বিদায়ী কবিতা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।




Daily Aporadh Prokash