দেলদুয়ারে অসাধু জেলেদের ভয়াল থাবা প্রকাশ্যে বিক্রি হচ্ছে চায়না জালের মাছ


মোঃ বাবলু মিয়া, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে অসাধু জেলেদের ভয়াল থাবায় বিলুপ্ত হতে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। উপজেলার খাল বিল নদ-নদী ও জলাশয়গুলো এখন বর্ষার পানিতে পরিপূর্ণ এ সময়ে নিরাপদস আশ্রয় ভেবে মিঠা পানিতে ডিম ছাড়তে আসে বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতির মাছ। বিশেষ করে বোয়াল মাছের পোনা শোল, মাগুর, সিং ইত্যাদি উল্লেখ যোগ্য মাছের পোনাগুলিকে কিছু অসাধু জেলে ধরে এনে প্রকাশ্যে বাজারে বিক্রি করছে যেন দেখার কেউ নেই। এই সুযোগে এক শ্রেনীর মৎস্য শিকারী চায়না দোয়ারী, কারেন্ট জাল, মশারি দিয়ে তৈরী নেট জাল, বাঁধাই জাল দিয়ে মা ও পোনা মাছ নিধনে মেতে উঠেছে। সব চেয়ে ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে চায়না দোয়ারী জাল। এ জালে আটকা পড়ছে সকল প্রজাতীর জলজ জীব। এমন কোনও প্রকারের মাছ নেই যা এই জালে ধরা পরে না। স্বল্প ব্যয়ে এবং কম পরিশ্রমে দেশী মাছ ধরতে বিপদজনক এই জাল জনপ্রিয় হয়ে উঠেছে এলাকার মৎস্যজীবিদের কাছে। এতে বিভিন্ন প্রজাতির দেশি মাছের বিলুপ্তির সংকা প্রকাশ করছে সচেতন মহল। মৎস্য বিভাগের কাছে এই জাল সর্বনাশা নামে পরিচিত হলেও কার্যকরী কোনও পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরে জমিনে দেখা গেছে উপজেলার ৮টি ইউনিয়ন মিলে বেশ কিছু জলাশয় রয়েছে। এর মধ্যে মাদারকোলের ছোট এবং বড় উভয় বিল, মাঠ ভাঙ্গার খাল, ধোপা কামান্না বিল, ফুলতারা বিল, তেঘুরি কুতুব বিল, চকবাজার বিল, মিরকুমুল্লাী উল্লেখযোগ্য বিল সহ বিভিন্ন জলাশয়ে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত চায়না দোয়ারী জাল, কারেন্ট জাল, নেট জাল, খরা জাল, বাধাই জাল সহ বিভিন্ন উপকরণ দিয়ে অবৈধ ভাবে মা ও পোনা মাছ শিকার করছে।
এসব বন্ধে বা সাধারণ মানুষকে সচেতন করতে মৎস্য অধিদপ্তরে কাগজে কলমে প্রচার করা হচ্ছে মর্মে উল্লেখ থাকলেও বাস্তবের সঙ্গে কোনও মিল নেই। এভাবে চলতে থাকলে আর কিছুদিন পর দেশীয় প্রজাতির মাছ খুজে পাওয়া যাবেনা বলে মন্তব্য করেছেন এই অঞ্চলের সাধারণ মানুষ।
এ ব্যপারে জানতে চাইলে সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ইতিমধ্যে বেশ কিছু অভিযান পরিচালনার মাধ্যমে জব্দকৃত জাল পুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু চারিদিকে চায়না দুয়ারী জাল ছড়িয়ে পড়েছে যে কারণে, নিয়মিত অভিযান পরিচালনা করেও এসব বন্ধ হচ্ছে না তবে আবারও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
মোঃ বাবলু মিয়া
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা
তাং-০৩/০৯/২০২৩ইং




Daily Aporadh Prokash