অন্যান্যআইন – আদালত

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মহসিন আলী (৭৩) নামের এক বৃদ্ধ মারা গেছেন।
গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহসিন আলী উপজেলার সারাই ইউনিয়নের ধুমেরকুঠি গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে।
রংপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম বলেন, ওই বৃদ্ধ মানসিক রোগে ভুগছিলেন বলে তার স্বজনরা পুলিশকে জানিয়েছে।
তিনি প্রায় সময় বাড়িতে কাউকে না বলে বের হয়ে যেতেন। আবার কিছুদিন পর বাড়ি ফিরে আসতেন।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে সাধু এলাকায় অসাবধানতাবশত রেললাইন পার হওয়ায় সময় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
স্বজনদের অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে এ ব্যাপারে রংপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button