জাতীয়রাজনীতিসংস্কৃতি

ভেড়ামারা-মিরপুর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী কামারুল আরেফিন এর পক্ষে ঐক্যমত পোষণ

বিশেষ প্রতিনিধি :-

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।

আজ শনিবার রাতে চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল কবিরের সভাপতিত্ত্বে তার বাসভবনে এক বর্ধিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আখতারুজ্জামান মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহি, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বজলুল রহমান গার্ড, চাঁদগ্রাম ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোশফের আলী, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কারিবুল ইসলাম রনি সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠান টি পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদ জোয়ার্দার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button