অপরাধআইন – আদালত
আশুলিয়ায় এক নবজাতকের পলিথিনে মোড়ানো মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিজস্ব প্রতিবাদক,
ঢাকা জেলার আশুলিয়ায় থানাধীন রপ্তানির,ডি ইপিজেড সংলগ্ন একটি ফুটওভারব্রিজ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ
(৭ অক্টোবর) ২০২৩ইং শনিবার দুপুর ২টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা পুরাতন (ডিইপিজেড) সংলগ্ন ফুটওভারব্রিজের উপর থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ফুটওভারব্রিজে পলিথিনে মোড়ানো বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওভারব্রিজ থেকে পলিথিনে মোড়ানো নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-এক দিন আগে এখানে কেউ ফেলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




Daily Aporadh Prokash