জাতীয়সংস্কৃতিসারাদেশ

বিশ্বম্ভরপুরে ফিলিস্তিনির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃশুকুর আলীঃ

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলায় দখলদার ইসরাইলী ইহুদীদের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে সংহতি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা বিশ্বম্ভরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ কৃতক আয়োজিত মুসিলম সম্প্রদায়ের শত শত মানুষের উপস্থিতিতে ইসরাইলী হানাদর বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বম্ভরপুর উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ সভাপতি মাওঃ আবুল কাসেমর সভাপতিত্বে ও মাওঃ মোয়াফিকুল ইসলামের সনঞ্চালনায় বক্তব্য রাখেন – চিনাকান্দি বাজার মাদ্রাসার মোহতামিম মাওঃ আব্দুল হালিম, সুনামগঞ্জ আরপিন নগর মসজিদের সাবেক ইমাম মাওঃ আলীনুর, মুক্তিখলা মল্লিকপুর মাদ্রাসার শিক্ষক হাজী আবুল বসর, ললিয়াপুর চার গ্রাম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা হুমায়ুন কবির, শক্তিয়ারখলা ইকবাল হোসেন মাদ্রাসার মুহতামিম মাওঃ ফজলুল হক, মাওঃ আমির হোসেন, মাওঃ আক্তার হোসেন প্রমুখ্য।

বক্তাগন উলেখ করেন, ইসরাইলী হানাদর বাহিনীরা মুসলমানদের দির্গদিন যাবৎ বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানি করে আসছে। গত কয়েক দিন যাবৎ বন্দুক, বোমা, কামান ইত্যাদির সাহায্যে ফিলিস্তিনিদের মুসলমানদের উপর আক্রমণ চালিয়ে শত শত মুসলমানদের হত্যা করছে। বক্তারা বর্তমান সরকারের কাছে বাংলাদেশ থেকে ইসরাইলী দ্রুতাবাস পত্যাহারের দাবী ও জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button