আইন – আদালতজাতীয়সংস্কৃতি

গাজীপুর জেলা জাসাস এর সদস্য সচিব সোহেল মন্ডল আর নেই

আশরাফুল আলম সরকার গাজীপুরঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গাজীপুর জেলা শাখার সদস্য সচিব সোহেল মন্ডল আর নেই

। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ রাত 9 টায় রাজধানীর নিউরো সাইন্স হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উনার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, কেন্দ্রীয় সদস্য সচিব জাকির হোসেন রুকন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব বিল্লাল হোসেন বেপারী
শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের আহবায়ক জনাব কাজল ফকির ও সদস্য সচিব রানা আহমেদ আকন্দ
শ্রীপুর পৌর ওলামাদলের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ মাজহারুল ইসলাম বেপারি , সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তিনি ব্যক্তিগত জীবনের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শ্রীপুর পৌরসভা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি,ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্রীপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক, এবং বাংলাদেশ সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস গাজীপুর জেলা শাখার সদস্য সচিব এর দায়িত্ব পালন করেন।

মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুম সোহেল মণ্ডল সাহেব কে জান্নাতুল ফেরদৌস দান করুক। আমিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button