জাতীয়রাজনীতিসংস্কৃতি

দেলদুয়ারে নাগরিক সমাজের উদ্যোগে বিশাল জনসমাবেশ

দেলদুয়ার উপজেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছে
নাগরিক কমিটি । বুধবার বিকেলে দেলদুয়ার উপজেলা নাল্লা পাড়া বাজারে এ সমাবেশের আয়োজন করা হয়।
নাগরিক কমিটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এ্যাড.তারানা হালিম। প্রধান বক্তা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তারেক শামস খান হিমু ও উদ্বোধক জাকিরুল ইসলাম উইলিয়াম উপস্থিত ছিলেন। নাল্লাপাড়া বণিক সমিতির সভাপতি
খোরশেদ আলী মোল্লার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইনসাফ আলী ওসমানী, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল,নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী,
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিক,টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবুল কালাম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার তারিকুল ইসলাম সেন্টু ,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ছালাম প্রামাণিক সহ স্থানীয় আওয়ামী নেতৃত্ব।

নাগরিক কমিটির আয়োজনে এ সমাবেশে এ্যাড.তারানা হালিম বলেন,
আমি যখন প্রতিমন্ত্রী ছিলাম তখন সুষম বণ্টনের মাধ্যমে নাগরপুর দেলদুয়ার চষে বেড়িয়েছি।এলাকার বিভিন্ন ব্রিজ কালভার্ট,কাঁচারাস্তা পাকা করন সহ স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন করেছি, এতো কাজ করবার পরেও আমার নেত্রী আমাকে বলেছেন আমার নৌকা মার্কা আর একজনের হাতে তুলে দিতে হবে। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমার মন কেঁদেছে কারন আমার মনে হয়েছে সাড়ে নয় বছর ধরে লালন করা একটি শিশুকে আর একজনের হাতে তুলে দিচ্ছি। সে হিসেবে আমার মন খারাপ হবারই কথা। আমার নেত্রীর নির্দেশে সেদিন আমার প্রত্যেক নেতাকর্মীকে বলেছি নৌকার হয়ে কাজ করতে। নৌকাকে জিতিয়ে নেবার।নৌকা জিতেছে।

তিনি বলেন, তার মনে রাখতে হবে নৌকার জন্য ভোট চেয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। যদি সেই তৃণমূলকে সম্মান দেওয়া না যায় তাহলে কোন নেতার গদি, কোন নেতার নেতৃত্ব কোনদিনই কখনই টিকে থাকতে পারে না।

নাগরিক কমিটির ব্যানারে মিটিং প্রসঙ্গে
এ্যাড. তারানা হালিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৃহৎ দল। এই বৃহৎ দলের বৃহৎ কার্যক্রম প্রকাশ্য রুপ দিতেই বিভিন্ন ব্যানারে মা সমাবেশ, কৃষক সমাবেশ, পথসভা, সর্ব স্তরের নাগরিকদের নিয়ে গঠিত নাগরিক কমিটির জনসভা হচ্ছে। বিভিন্ন পেশাজীবিদের নিয়ে মিটিং করা নেত্রীর নির্দেশনা রয়েছে। নানা মুখী উন্নয়ন নানা উপায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজটিই আমরা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button