জাতীয়ধর্মসংস্কৃতি

বিশ্বম্ভরপুরে শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গা উৎসব পালিত- ওসি বিশ্বম্ভরপুর

বিশ্বম্ভরপুরে শান্তিপূর্ণ ও অপ্রীতিকর ঘটনা ছাড়াই শারদীয় দুর্গা উৎসব পালিত- ওসি বিশ্বম্ভরপুর

মো:শুকুর আলী:

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশ বিজয় দশমী পূজা শেষে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে পূজার আনুষ্ঠানিকতা।

 

বিশ্বম্ভরপুর উপজেলার আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারী ও প্রশাসনের সার্বিক সহযোগিতায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার সকল আনুষ্ঠানিকতা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাপ্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল বণিক।

 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বম্ভরপুরে কৃষ্ণ নগর পূজা মন্দিরের সভাপতি ও বিশ্বম্ভরপুর উপজেলার প্রেসক্লাবে সভাপতি স্বপন কুমার “বর্মন” তিনি বলেন,এ উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৯ টি পূজা মন্ডবে শান্তিপূর্ণ ও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দ ময় পরিবেশে শারদীয় দুর্গাপূজার উদযাপন হওয়ায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, আনসার বাহিনী ও রাজনৈতিক নেতাকর্মী সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button