শ্রীপুরে, সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, তুই সাংবাদিক তোকে মারলে কয়টাকা লাগবে।


শেখ মোঃ হুমায়ুন কবির।
গাজীপুরের শ্রীপুরে পেশাগত দায়ীত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন, দৈনিক আজকের পত্রিকা’র শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক মোঃ রাতুল মন্ডল।
(৫’ই নভেম্বর ২০২৩) রবিবার বেলা ১১:টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাবের-জোবায়ের স্পিনিংমিলের পাশে, সন্ত্রাসী হামলার শিকার হন ।
তুই সাংবাদিক তোকে মারলে কয়টাকা লাগবে। সাংবাদিক রাতুল মন্ডলকে, এমন হুমকি দিয়ে, এলোপাথারী পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এ ভর্তি করেন।
হামলা শিকার সাংবাদিক রাতুল মন্ডল উপজেলার কাওরইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত অহেদ আলী মন্ডলের ছেলে। তিনি দৈনিক আজকের প্রত্রিকা’র শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এ ঘটনায় সন্ধ্যায় তিনি হামলাকারীদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো
উপজেলার এমসি বাজার এলাকার মোঃ নাজমুল হাসান শরিফ, মোঃ ইকবাল হোসেন বাবুল সহ অজ্ঞাত আরও ৩/৪জন।
আহত সাংবাদিক রাতুল মন্ডল জানান, জাবের -জোবায়ের স্পিনিংমিলের পাশে এক যুবককে কাহারা আটক করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে পেশাগত দায়ীত্ব পালনের জন্য তথ্য সংগ্রহ করতে যাই। স্থানীয় লোকদের নিকট থেকে তথ্য সংগ্রহ করার সময় অভিযুক্ত ইকবাল হোসেন বাবুল তার সহযোগীদের নিয়ে আমার উপর হামলা চালায়। আমাকে টেনে হিঁছড়ে কিছুদূর নিয়ে যাবার পরে তার ছেলে নাজমুল হাসান শরিফের লোকজন আমাকে মারধর করে। এক পর্যায় আমার কাছে থেকে নগত টাকা, মোবাইলফোন, দৈনিক আজকের পত্রিকা’র পরিচয় পত্র ছিনিয়ে নেয়, আমি অপারেশনের রোগী এটা বলার পরেও তাঁরা আমাকে এলোপাথাড়ি মারতে থাকে।
গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা আমাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত, নাজমুল হাসান শরিফ অভিযোগ অস্বীকার করে বলেন, সাংবাদিক রাতুলের সাথে কথাকাটাকাটি হয়েছে ঠিকই কিন্তূ আমরা তাকে মারিনি। পেছন থেকে কে বা কাহার মেরেছে সেটা আমি বলতে পারবোনা।
শ্রীপুর মডেল থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এ এফ এম নাসিম, জানান। সাংবাদিকের উপর হামলা বিষয়টি জেনেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।




Daily Aporadh Prokash