বিশ্বম্ভরপুরে বিএনপি ও জামাতের ৫ নেতাকর্মী আটক


মো:শুকুর আলী: সুনামগঞ্জ জেলা বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি ও জামাতের ৫ নেতাকর্মীকে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
গতকাল রবিবার বিকালে সুনামগঞ্জ টু তাহিরপুর সড়কে বিএনপি জামায়াতের ডাকা হরতাল সমর্থনে মিছিল পরবর্তী পিকেটিং একটি ইজি বাইক ও সিএনজি ভাংচুর করে। বিশ্বম্ভরপুর থানা পুলিশ তাদের দাওয়া করে ৫ জনকে আটক করেন।
জানাযায়, ১২ নভেম্বর রবিবার রাতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের আলীপুর গ্রামের ট্রাক চালক মঞ্জিল মিয়ার বাড়ির উত্তর পার্শ্বের বিশ্বম্ভরপুর টু সুনামগঞ্জগামী পাকা রাস্তার উপর জামাত বিএনপির অজ্ঞাতনামা নেতাকর্মীরা সরকার পতনের লক্ষ্যে হরতাল সমর্থনে ও বিভিন্ন স্থানে নাশকতা করার প্রস্তুতি চলাকালে তাদের আটক করা হয়েছে।
বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইলে বিএনপি ও জামাতের নেতাকর্মীগন একটি ইজি বাইক ও একটি সিএনজি ভাংচুর করিয়া দৌড়াইয়া পালাইয়া যায়। পরবর্তীতে বিশ্বম্ভরপুর থানা পুলিশ বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত এসআই/মো: আব্দুস সহিদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ০৫ জন নেতাকর্মীকে আটক করে।
ঘটানাস্থান হইতে উদ্ধারকৃত -০৯ টি ককটেল বোমা (বিস্ফোরক),০৭ টি চকলেট বোমা (বিস্ফোরক),০১ অর্ধ পোড়া সিএনজি টায়ার, ০৫ টি কাটের লাকড়ি, ০৪টি বাশের লাঠি,০১টি এসএস পাইপ,-ভাংচুরকৃত ইজিবাইক ও সিএনজির ভাংঙ্গা কাচের টুকরা উদ্ধার করে থানায় নিয়ে আসিয়া ঘটনার সহিত জড়িত ধৃত আসামীসহ মোট ২৫ জন এজাহার নামীয় ও ২০/২৫ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে বিশ্বম্ভরপুর থানা মামলা রুজু করা হয়।
এসআই আনন্দ চন্দ্র মামলাটির তদন্তভার গ্রহন পূর্বক এজাহার নামীয় ৩৫ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি সদস্য, সলোকাবাদ ইউনিয়নের, রামপুর গ্রামের, মৃত মোমিন উল্লাহ, ছেলে রমজান আলী ( ৫০), ২। উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্য দলের সভাপতি বাগগাঁও গ্রামের হাজী সামছুল হকের ছেলে, শফিকুল ইসলাম (৩৫) ৩। বিশ্বম্বরপুর উপজেলা জামায়াতের সদস্য, পলাশ ইউনিয়নের উপজেলা সদরের নতুন , মৃত শাহ আবিদ আলী, শাহ আহমদ ( ৩৫) , ৪। কাওছার আলম (৩২), উপজেলা বিএনপি সদস্য, বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের বাগগাঁও গ্রামের, পিতা- আমিনুল হকের ছেলে কাওছার আলম ( ৩২) ৫। উপজেলা বিএনপি সদস্য, পলাশ ইউনিয়নের, মল্লিক পুর গ্রামের, আবুল হোসেনের ছেলে কপিল উদ্দিন ( ৩২) ।




Daily Aporadh Prokash