সংবাদ প্রকাশের পর শোকজ কর্মকর্তা


(দিনাজপুর) প্রতিনিধি;
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শনিবার (১৬ ডিসেম্বর) “বিজয় দিবসে পতাকা ওড়েনি জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে” শিরোনামে সংবাদ প্রকাশের পর দিনাজপুরের খানসামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজুল ইসলামকে শোকজপত্র প্রেরণ করে দিনাজপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয়ে বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগে উপ-সহকারী প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে।
সোমবার (১৮ ডিসেম্বর) জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ,এন মো. নাইমূল এহসান স্বাক্ষরিত এ শোকজ নোটিশ পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
ছবির ক্যাপশন: খানসামা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. মিরাজুল ইসলাম।




Daily Aporadh Prokash