অপরাধআইন – আদালত

খানসামায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের খানসামায় নাজমুন নেহার (১৯) নামের এক সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

নাজমুন উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আমতলীর জামালপাড়ার মো.মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

পুলিশ জানায়, উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আমতলীর জামালপাড়ার এলাকার রশিদুল ছেলে মোস্তাফিজুরের সঙ্গে নাজমুনের বিয়ে হয়। স্বামী মোস্তাফিজুর রাতে বাসায় গেলে
দরজা বন্ধ পায় এরপর সাইড দিয়ে দেখে তার স্ত্রী গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। পাশ্বেই ঘুমিয়ে আছেন ৮ মাসের শিশু। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল বলেন, মেয়েটি গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে থানায় ২২ ডিসেম্বর একটি ইউডি মামলা দায়ের হয়েছে। যাহার মামলা নং ৩৫।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button