
সাঈম সরকারঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ইং । সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া-সলঙ্গা) আসনে, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রাথী আলহাজ গাজী মোঃ শফিকুল ইসলাম শফি (সাবেক সংসদ সদস্য) এর পক্ষে ধারাহিক চলছে নির্বাচনিয় উঠানবৈঠক এবং প্রচার-প্রচারনা ও জনসভা । প্রতিটা উঠান বৈঠকে বাধভাঙ্গা উৎসুক জনতার ঢল যেন চোখে পড়ার মতো ।
৩রা জানুয়ারি ২০২৪ ইং(মঙ্গলবার) সন্ধ্যায় সলঙ্গা থানা সংলগ্ন খেলার মাটে এবং এর আগের দিন হাটিকুমরুল রোড চত্তর এলাকায় নৌকা মার্কা”র উঠান বৈঠক ও জনসভা অনুষ্ঠিত হয়।
৯নংহাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহেল কাফী সভাপতি- ৯নংহাটিকুমরুল ইউনিয়ন । এসময় জনাব, আব্দুল মান্নান এর সঞ্চালনায়ঃ সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ ,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসনীয় সকল উন্নয়নমূলক দিক গুলো তুলে ধরেন এবং দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যহত রাখতে জনগনকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান ।উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ-৪ আসনে”র নৌকার মাঝি জনাব, গাজী শফিকুল ইসলাম শফি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জনাব, মাহবুব সরোয়ার বকুল আহবায়ক,জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি উল্লাপাড়া,আলহাজ্ব রায়হান গফুর সভাপতি সলঙ্গা থানা আওয়ামী লীগ,মোঃ আতাউর রহমান লাভু সাধারণ সম্পাদক সলঙ্গা থানা আওয়ামী লীগ, আরো উপস্থিত ছিলেন-হেদায়তুল আলম (আলম রেজা) চেয়ারম্যান ৯নং হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ, জনাব,মিজানুর রহমান মিজান (বিএসসি) আহবায়ক, নির্বাচন পরিচালনা কমিটি ৯নং হাটিকুমরুল ইউনিয়ন, মোঃ শফিকুল ইসলাম রনু সভাপতি-১নং ওয়ার্ড আওয়ামী লীগ-সহ যুব-লীগ,ছাত্র-লীগ, সেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃ বৃন্দ এসময় উপস্থিত ছিলেন ।




Daily Aporadh Prokash