অপরাধআইন – আদালত

নাগরপুরে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক চাপায় দুই মোটর সাইকেলআরোহী নিহত হয়েছে। আজ ভোরে জেলার নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর গ্রামের শেখ হাসিনা সেতুর উপরে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলো উপজেলার শুনশি গ্রামের ওমর সেতাবের ছেলে শাকিল আহমেদ (১৯) ও একই উপজেলার পারপাই গ্রামের আদম আলীর ছেলে মো. মাসুম আলী (১৯)। তারা দু’জনই সাটুরিয়া সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, সকাল ৭টার দিকে সাটুরিয়া থেকে নাগরপুর আসার পথে আটা ভর্তি একটি ট্রাক কেদারপুর শেখ হাসিনা ব্রিজের উপর এলে বিপরীত দিকে থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের ওই দুই আরোহী নিহত হয়। ট্রাকটি পুলিশ আটক করেছে। লাশ থানায় আনা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button