Uncategorizedঅন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি
উত্তরায় গীতাঞ্জলি ফাইন আর্টসের আয়োজনে শীতকালীন মাঘোৎসব ১৪৩০ অনুষ্ঠিত।


উত্তরা প্রতিনিধিঃ
‘ঋতুবৈচিত্র্যের দেশ বাংলাদেশে ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির রং-রূপ বদলায়। ভিন্ন ভিন্ন ঋতুতে বাংলাদেশ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। বৈশাখে রুদ্র রূপ, শরতে শান্ত, স্নিগ্ধ চেহারা, শীতে কুঁকড়ে থাকে বাঙালি জীবন। আবার এই শীতেই বাঙালি জীবন নবান্ন উৎসবে মেতে ওঠে। পৌষ মাসে নিকোনো উঠোনে যখন নতুন ধানের গন্ধে মৌ মৌ করে পল্লীগ্রাম, তখন নতুন চাল দিয়ে তৈরি পিঠাপুলি, পায়েস খাওয়ার উৎসবে মেতে ওঠে বাঙালি। গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের মাঘোৎসব আয়োজনের মধ্যে আবহমানকালের গ্রাম বাংলার সেই চিরায়ত উৎসবকেই নগর জীবনে ধারণ করার মহৎ প্রচেষ্টারই প্রতিফলন।
গতকাল শনিবার ২৭ জানুয়ারী’২৪ রাজধানী উত্তরার রবীন্দ্র সরণির বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সুরের পাখী ও থিয়েটারের সার্বিক ব্যবস্থাপনায় গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টসের উদ্যোগে আয়োজিত শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাঘোৎসবের
সভাপতিত্ব করেন, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মঞ্চ সারথি আতাউর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান।
শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাঘোৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, মোঃ শাহজাহান পিপিএম(বার), যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য, নাজমা আক্তার,
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ মির্জা সালাউদ্দিন, পিপিএম(বার) উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান, উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, ওসি অপারেশন পার্থ প্রতিম,
শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাঘোৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বঙ্গবন্ধু মুক্তমঞ্চ উত্তরার উদ্যোক্তা ও গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস এর প্রতিষ্ঠাতা সভাপতি, মাহবুব আমিন মিঠু।
শীতকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাঘোৎসব ১৪৩০ অনুষ্ঠানে বক্তারা বলেন, নগর জীবনে গ্রামীণ উৎসবের আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। একটি দিনের জন্য হলেও তাঁরা আমাদের নগর জীবনের ক্লান্তি, কোলাহল, অবসাদ ভুলে থাকার সুযোগ করে দিয়েছেন। এ ধরনের উৎসব যত হয়, ততই আমরা নাগরিক জীবনের উষর ভ‚মিতে মরুদ্যানের আস্বাদ পাব।




Daily Aporadh Prokash