সলঙ্গায় কৃষিজমি খনন ও পুকুর করার পরিকল্পনা বন্ধের দাবি কুষকদের

সাঈম সরকারঃ
বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রালয়ের কঠোর নির্দেশ রয়েছে জমির ধরণ পরিবর্তন এবং কৃষি জমি নষ্ট করা যাবে । এমন নির্দেশনা থাকা সত্বেও সিরাজগঞ্জ জেলার প্রতিটা উপজেলায় শত শত বিঘা ২/৩ ফসলী কৃষিজমি খননে গভীর পুকুর করে মাটি ব্যবসায় হন্যে হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু প্রভাবশালী ব্যক্তি।
সরেজমিনেঃ তাড়াশ ও উল্লাপাড়া উপজেলায় সলঙ্গা থানা থানাধীন, এমন চিত্র উঠে আসে সাংবাদিকের ক্যামেরায়।
ঐ বিষয়ে গত ২৮/০১/২০২৪ইং সলঙ্গা থানাধীন ৯নং হাটিকুমরুল ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকার রানীনগর গ্রামের পাটধারী মৌজার ৫০/৬০ বিঘা কৃষিজমি খনন করে পুকুর কাটা বন্ধের দাবিতে লিখিত ভাবে জেলা,উপজেলা (সহকারী ভুমি) নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন জানায় কৃষির উপর নির্ভরশীল কৃষকগণ।
কৃষকগণ জানায়,রানীনগর গ্রামের মৃত হাতেম আলী সরকার এর দুই ছেলে গোলাম হোসেন(সাবেক সভাপতি)নংহাটিকুমরুল ইউনিয়ন বিএনপি ও হার্ড ব্রিকস্ এর মালিক রোকনুজ্জামান সাগর (সহ-সভাপতি) ৯নং হাটিকুমরুল ইউনিয়ন বিএনপি গং এবং ভড়মহনী গ্রামের মোঃ বাবু-সহ কৃষকদের ২/৩ ফসলি জমি দীর্ঘ মেয়াদি লিজ নিয়ে ৫০/৬০ বিঘা জমিতে পুকুর কাটার পরি কল্পনায় মেতে উঠেছে। তারা , কৃষিজমি নষ্ট করে গভীর পুকুর খননে অনুমতি পেতে নায়েব এবং ভুমি কর্মকর্তাদের নিকট হন্যে হয়ে দৌড় ঝাপ শুরু করেছে।
কৃষি জমির মালিক মোঃ কায়ুম মুন্সী জানায়, ঐ স্থানে তার ০৪ বিঘা ২/৩ ফসলি আবাদি জমি রয়েছে ।সেই জমি তাদের-কে পুকুর খনন করার জন্য না দেওয়ায় গোলাম হোসেন ও রোকনুজ্জামান সাগরসহ বাবু নামে ব্যাক্তিদ্বয় বিভিন্ন ভাবে বলপ্রয়োগ করে ধমক ও হুমকী-ধামকী প্রদান করে আসছে ।
কৃষি জমিতে পুকুড় খনন এর বিষয়ে জানতে চাইলে গোলাম হোসেন গং জানায়ঃন্যয্য মূল্য দিয়ে কৃষকদের নিকট থেকে জমি দীর্ঘ মেয়াদি লিজ নিয়েছি পুকুরের জন্য। এমন কি উপজেলা (সহকারী ভুমি) নির্বাহী কর্মকর্তা বরাবর অনুমতি চেয়ে আবেদনও করেছি। ইউনিয়ন(ভুমি সহকারী)নায়েব-কে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
বিষয়টি নিশ্চিত করে নায়েব সাহেব বলেন,সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রতিবেদন তৈরি ও দাখিল করা হবে।
কৃষি জমিতে পুকুর খনন এর পরিকল্পনা বন্ধের দাবিতে স্থানীয় কৃষকগণ, ধারাহাহিক ভাবে গত ২৪/০১/২০২৪, ২৯/০১/২০২৪ইং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন ভুমি অফিস বরাবর লিখিত আবেদন করেছেন।




Daily Aporadh Prokash