অপরাধআইন – আদালত

সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ-সভাপতি’কে হত্যার হুমকি 

সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও কাঠগড়া পল্লী চিকিৎসক উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম’কে অজ্ঞাত এক ব্যক্তি হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত ৫ই ফেব্রুয়ারী সোমবার ০১৯৬৩০১৮২২৯ এই মোবাইল নাম্বার থেকে ফোনে হত্যার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে ভুক্তভোগী আশুলিয়া থানায় একটি সাধারন ডায়রি করেছেন। যাহার জিডি নং-৫৫৪ দ।
জিডি সূত্রে জানা যায় গত ৫ই ফেব্রুয়ারী সকাল ১১. ৪৯ ঘটিকার সময় ডাঃ মোঃ নজরুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান আশুলিয়া থানাধীন কাঠগড়া দেওয়ানবাদী সংলগ্ন নওশের ফার্মায় থাকা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তি পুরুষ কন্ঠে মোবাইল নাম্বার-০১৯৬৩-০১৮২২৯ হতে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার-০১৬৭৪-৪৬০১৮১ তে ফোন করে তাকে বিভিন্ন হত্যার হুমকি সহ বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। পরে পূনরায় ১১.৫২ মিনিটে ফোন করে একইভাবে তাকে সহ তার পরিবারবর্গকে বিভিন্ন ভয়ভীতি সহ প্রান নাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও কাঠগড়া পল্লী চিকিৎসক উন্নয়ন সংস্থা এর সাধারণ সম্পাদক ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান এ ঘটনার পর থেকে আমি এবং আমার পরিবার অনেক ভয়ে এবং আতংকে রয়েছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
আশুলিয়া থানার এসআই আরাফাত বলেন ভুক্তভোগী থানায় একটি জিডি করেছেন। এ ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button