ডাকাতি মামালায় জাজিরা পুলিশের অভিযান,জনমনে স্বস্তি।


নিজস্ব প্রতিবেদক :
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সংযোগ সড়কে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যে, রহস্য উদঘাটনসহ ২ জনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ডাকাতির কজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশের এমন অভিযানে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
গত ১২ ফেব্রুয়ারি সোমবার রাতে ডাকাতির ঘটনায় অভিযোগ দায়ের হলে,এবং তা কয়েকটি পত্রিকায় প্রচারিত হলে।অভিযোগের প্রেক্ষিতে ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ডাকাতির সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃতরা হলেন কাজিরহাট এলাকার মৃত দবির মোল্লার ছেলে কালু মোল্লা (৩৫) ও রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা হাকিম কাজীর ছেলে পান্নুকাজী (৩৫)।এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত রামদা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) হাফিজুর রহমান বলেন,”ঘটনায় সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার সহ লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




Daily Aporadh Prokash